আম্মারের প্রশ্নে জামায়াত আমির

আমাদের একটু বয়স হয়েছে তো, স্পিড কন্ট্রোল এবং মাইলেজ দেখে চলতে হয়

২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

সরকারের নানা ‘বিতর্কিত’ সিদ্ধান্ত ও কার্যক্রমে বিরোধীদল হিসেবে জামায়াতকে স্পিড ব্রেকার, স্পিড কন্ট্রোল এবং মাইলেজ দেখে চলতে হয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

সালাহউদ্দিন আম্মার তিনটি প্রশ্ন রাখেন জামায়াত আমিরের সামনে। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলকানা কিছু শিক্ষককে বিভিন্ন জায়গায় উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে এবং প্রত্যেকে হাই কোয়ালিটির দুর্নীতিবাজ। এখানে উপাচার্য নিয়োগ বা বিভিন্ন জায়গায় নিয়োগের ক্ষেত্রে যে রাজনৈতিক যে একটা জায়গা, তারা প্রায়োরিটি দিচ্ছে—এটা নিয়ে বিরোধী দলের শক্ত কোনো অবস্থান এখন পর্যন্ত আমরা দেখিনি।

তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান এবং মেয়র সিলেক্টেড। এ ব্যাপারে আমরা কোনো ধরনের ক্লিয়ার স্টেটমেন্ট এখনো পর্যন্ত পাই নাই। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রাষ্ট্রীয় ক্রমে একজন এমপি ১৩তম এবং জেলা পরিষদ চেয়ারম্যান, সে আবার ইলেক্টেড—সে হচ্ছে ২৪তম। তারা তো ইলেক্টেডও না, তারা সিলেক্টেড। সেখানে তারা এমপিদের অগোচরে বিভিন্ন কাজ করার সাহস দেখাচ্ছে কীভাবে? তাদের যতটুকু এক্সেস আছে তার বাইরে গিয়ে তারা কাজ করতেছে।

তৃতীয় প্রশ্নে তিনি বলেন, আর কতগুলো উপনির্বাচন হবে, আর কতগুলো উপনির্বাচন জামায়াত মেনে নিয়ে মিষ্টি খেতে যাবে? রাত ১২টার পরে নির্বাচনের রেজাল্ট চেঞ্জ হয়ে গেল, প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেল, ফুল সেটআপ চেঞ্জ হয়ে গেল, আপামর বাংলাদেশের মানুষের প্রশ্ন এটা—কেন জামায়াত মেনে নিল? আর যদি মেনে না নিয়েই থাকে, জামায়াতের পক্ষ থেকে ক্লিয়ার স্টেটমেন্ট পাই নাই যে জিতছে না হারছে, নাকি হার মেনে নিছে, নাকি...।

এ সময় জামায়াত আমির বলেন, আমি একটা প্রশ্নের উত্তর দিব, কোনটার দিব তুমি বলো? কারণ তোমরা স্লোগান দিয়েছো যে আমাদের অবস্থান বৈষম্যের বিরুদ্ধে। সবার যেহেতু একটা প্রশ্ন, তোমারও একটা।

সালাহউদ্দিন আম্মার বলেন, দলীয়করণের যে সরকার ব্যবস্থা, এইটা ব্যাপারে বিরোধী দলের অবস্থান কী হবে?

এর জবাবে ডা. শফিকুর রহমান বলেন, এই দুই জায়গায় আমাদের জায়গা থেকে আমরা আমাদের কথাগুলো, কনসার্নগুলো রেইজ করেছি। সেটা আমাদের জন্য না, এটা জাতির জন্য। আমরা এটাকে নিন্দা জানিয়েছি, ঘৃণা করেছি। সংসদের ভেতরে অত্যন্ত স্পষ্ট কথা বলেছি, বাইরেও এটাকে আমাদের সাত দফা দাবির অন্তর্ভুক্ত করেছি।

তিনি বলেন, সাধারণত বয়স কম হলে মোটরসাইকেলের স্পিড একটু বেশি হয়। আর মোটরসাইকেলের স্পিড যেখানে বেশি হয়, অ্যাক্সিডেন্টও এখানে একটু বেশি হয়। আমাদের একটু বয়স হয়েছে তো, এখন একটু স্পিড ব্রেকার, স্পিড কন্ট্রোল এবং মাইলেজ দেখে চলতে হয়। আমরা চাই না যে আমাদের জাতি কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ুক। আমরা এটাও চাই যে ডিউ টাইমে আমার ডেস্টিনেশনে আমি পৌঁছতে চাই।

জামায়াত আমির আরও বলেন, এই দুইটাকে সমন্বয় করে আমরা আমাদের পলিসি নির্ধারণ করে চলছি। আমরা কনফিডেন্ট, এই সমস্ত জায়গা ইনশাআল্লাহ আমরা ভেঙে তছনছ করে দিতে পারব। বর্তমান সরকারই সরকার হওয়ার আগে ওয়াদা করেছে যে তারা সোসাইটিকে মেরিটোক্রেটিক করবে, পলিটোক্রেটিক করবে না। অথচ তারা করেছেন পলিটোক্রেটিক। তারা যাননি মেরিটোক্রেসির দিকে, আমরা বাধ্য করব তাদেরকে এখানে আসতে।

ডেঙ্গুতে থেমে গেল চার বছরের স্কুলশিক্ষার্থী সঞ্চিতার প্রাণ
  • ২৭ নভেম্বর ২০২৬
‘মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে’
  • ২৭ নভেম্বর ২০২৬
যে চাকরি সংস্কারের দাবি থেকে জুলাই আন্দোলন, সেটির সংস্কার আ…
  • ২৭ নভেম্বর ২০২৬
শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে জেলায়
  • ২৭ নভেম্বর ২০২৬
ইন্টেরিম সরকার গণভোটের পর নির্বাচনের দাবি না শোনায় দেশ অনিশ…
  • ২৭ নভেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম আরও বেশি হওয়ার কথা ছিল, জোর করে আটকে রাখা …
  • ২৭ নভেম্বর ২০২৬