বিএনপির মাসব্যাপী বিজয় উৎসব শুরু ১ ডিসেম্বর

২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ PM
বিএনপির যৌথ সভার সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিএনপির যৌথ সভার সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতাকর্মীরা। © সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী বিজয় উৎসবের আয়োজন করতে যাচ্ছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে এ উৎসব। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় বিএনপির যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১ ডিসেম্বর দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

যৌথ সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা, ঢাকা থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং ঢাকা জেলা বিএনপির নেতারা অংশ নেন।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা এবং ঢাকা মহানগর ও জেলার সংসদ সদস্যরাও যৌথ সভায় অংশ নেন। বিএনপির এ আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী বিজয় উৎসব-২০২৬-এর আনুষ্ঠানিক সূচনা হবে।

সাভারে যাত্রীবাহী বাসে আগুন
  • ২৭ নভেম্বর ২০২৬
পরীক্ষায় অসদুপায় অবলম্বন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষা…
  • ২৭ নভেম্বর ২০২৬
তাইওয়ানে পিএইচডি স্কলারশিপ, নেই আবেদন ফি
  • ২৭ নভেম্বর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সু…
  • ২৭ নভেম্বর ২০২৬
এবার ডেঙ্গুতে আক্রান্ত পেসার নাহিদ রানা
  • ২৭ নভেম্বর ২০২৬
বিএনপির মাসব্যাপী বিজয় উৎসব শুরু ১ ডিসেম্বর
  • ২৭ নভেম্বর ২০২৬