ছাত্রদলের কাউন্সিল: প্রার্থিতা ফিরে পাননি আল মেহেদী তালুকদারসহ ৭ প্রার্থী

৩০ আগস্ট ২০১৯, ১১:৩৩ PM

© লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে প্রার্থিতা ফিরে পাননি সভাপতি পদপ্রার্থী আল মেহেদী তালুকদারসহ মোট ৭ প্রার্থী। তাছাড়া ৫ জন সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আপিল কমিটি এ তথ্য জানায়।

ছাত্রদলের কাউন্সিলের আপিল কমিটি সূত্রে জানা যায়, শর্ত পূরণে যাচাই-বাছাই কমিটি যাদের প্রার্থিতা বাতিল করেছিল, যার প্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পাবার জন্য আপিল কমিটির কাছে যারা আবেদন করেছিলেন, আপিল কমিটি শুক্রবার বাতিল হওয়া প্রার্থীদের আবেদনগুলাে নিষ্পত্তি করেন।

সভাপতি পদে প্রার্থিতা বাতিল হয়েছিল, আল মেহেদী তালুকদার, আরাফাত বিল্লাহ খান, মােঃ আসাদুল আলম, মােঃ আজিম উদ্দিন মেরাজ, এস এ এম আমিরুল ইসলাম, জুয়েল মৃধা এবং ফজলুল হক নীরবের। যাচাই বাছাই কমিটি কর্তৃক বাতিল ঘােষিত সাতজন সভাপতি প্রার্থীতা আপিল আবেদন চূড়ান্ত বিশ্লেষণে গ্রহণযােগ্য মনে হয়নি, তাই তাদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

অপরদিকে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে যারা যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্তে বিবেচিত হয়নি, তারা হলেন-সাদিকুর রহমান, কে এম সাখাওয়াত হােসাইন, সিরাজুল ইসলাম, মােঃ ইমদাদুল হক মজুমদার, মােহাম্মদ জামিল হােসেন। কিন্তু আপিল কমিটির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে এই ৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।

এর বাইরে সভাপতি পদে মােঃ মামুন খান, সাধারণ সম্পাদক পদে মােঃ জুয়েল হাওলাদারের প্রার্থীতা আপিল কমিটি অনুমােদন করেনি, বিধায় তাদের প্রার্থিতা আর বহাল নেই। এছাড়াও মােহাম্মদ ওমর ফারুক এর সাধারণ সম্পাদকের পদে প্রার্থীতা যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্ত বহাল রেখে অনুমােদিত হয়নি।

আপিল কমিটি বলছে, তারা প্রতিটি বিষয়ে পুংখানুপুংখ বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের আবেদন বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানে উল্লেখ করতে হয় প্রার্থীদের যােগ্যতার বিচারে নীতিমালার ভিত্তিতে ছাত্রত্ব বিবাহ সংক্রান্ত বিষয়ে অন্যান্য প্রসঙ্গে চুলচেরা বিশ্লেষণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে, শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল কিন্তু সেটা একদিন বাড়িয়ে রবিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত করা হয়েছে।

এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬
মারা গেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
  • ১০ অক্টোবর ২০২৬
মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬