উপাচার্য মোশারফ

প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে একদল হাজারো অনুরোধের পরও স্বাধীনতা ঘোষণা দেয়নি

১২ নভেম্বর ২০২৬, ১১:১২ AM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ১১:১৫ AM
 নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন © টিডিসি ফটো

একাত্তরে হাজারো মানুষের অনুরোধেও একদল স্বাধীনতার ঘোষণা দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, ‘১৯৭১ এ যখন জাতি দিশেহারা; একদল ব্যাগেজ গুছিয়ে রেখে দিয়েছে সারেন্ডার করবে, হাজারো রিকোয়েস্টের পরও স্বাধীনতার ঘোষণা করে না, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, নেগোসিয়েশনের স্বপ্ন দেখে। তখন জীবনের মায়া ত্যাগ করে দেশবাসীর আকাঙ্ক্ষাকে ধারণ করে জিয়াউর রহমান রিভল্ট করেন।’

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, জিয়া পরিবার সবসময় জাতির ক্রান্তিকালে উদ্ধারকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। একবার ১৯৭১ এ, আবার ১৯৭৫ এ। পচাত্তরে দেশে যখন বিশৃঙ্খল অবস্থার তৈরী হলো সেনাবাহিনীর চেইন অব কমান্ড ভেঙে গেল, সবাই যখন রাজা হতে চায়, এসময় ত্রাণকর্তার ভূমিকায় আসলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তবুও রাষ্ট্রপতির দায়িত্ব নিজে না নিয়ে অন্য একজনকে বানালেন।’

ড. মোশারফ হোসেন বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন জনগনের ভোটের মাধ্যমে। অনেকে ব্যঙ্গ করে বলেন হ্যা-না ভোট। এই ভোটটা জেনুইন হয়েছে। আমার বাবা আমাকে কাঁধে করে নিয়ে গেছে ভোটকেন্দ্রে। এখনকার মতো ব্যালটে সিল মেরে দিনের ভোট রাতে হয়নি।’

তিনি আরও বলেন, ‘প্রেক্ষাপট পরিবর্তনের পর স্বৈরাচার শাসন ক্ষমতায় বসে ৯ বছর দেশ শাসন করল। যখন খাদের কিনারে জাতি চলে গেল, তখন আন্দোলন সংগ্রাম করে উদ্ধারকারীর ভূমিকায় অবতীর্ণ হলে গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।’

অনুষ্ঠানে শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মারুফ হাসান (মামুন সরকার)। আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব এবং জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ
  • ১২ নভেম্বর ২০২৬
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্কে কিশোরগঞ্জের পার্থ
  • ১২ নভেম্বর ২০২৬
ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও উপকূলে অমলিন ভয়াল ১২ নভেম্বরের …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতি শিক্ষা বোর্ডের ১০০ শিক্ষার্থী পাবেন ল্যাপটপ
  • ১২ নভেম্বর ২০২৬
৪৯০ জনকে প্রি-সি রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি নেবে নৌপরিবহন…
  • ১২ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ কি বিএনপি সরকারকে চাপে ফেলে…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950