নৈতিকতায় অশুদ্ধ কাজ করেছেন রুমিন ফারহানা

২৬ আগস্ট ২০১৯, ১০:১৬ PM

© টিডিসি ফটো

বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা নৈতিকতায় অশুদ্ধ কাজ করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। সোমবার তার ফেসবুক পেজে করা এক স্ট্যাটাসে রুমিন ফারহানার এমন সমালোচনা করেছেন।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, রুমিন দশকাঠা জমি চেয়ে কাজটা ভালো করেননি। তবে তার সমালোচনা করার আগে অন্তত একশত বার ভোট চোর, ব্যাংক চোর, প্রকল্প চোর, শেয়ার চোর আর ঘুষখোরদের নাম ধরে ধরে সমালোচনা করতে হবে আপনাকে।

পারবেন? না পারলে রুমিনের সমালোচনা করার কোন অধিকার আপনার নেই। কারণ রুমিন তাদের তুলনায় কোন অপরাধই করেননি। তিনি শুধু ভুল করেছেন, নৈতিকতার দিক দিয়ে অশুদ্ধ কাজ করেছেন।

রুমিনকে সমালোচনা করার অধিকার আছে কেবল দুধরনের মানুষের। (১) যারা নিশঙ্ক চিত্তে সবার সব ধরনের অপকর্মের সমালোচনা করেন (২) বিএনপির সেসব ত্যাগী কর্মীদের যারা বিশ্বাস করেছিলেন যে রুমিন সংসদে গেছেন শুধুমাত্র সরকারের অপকর্ম তুলে ধরতে আর খালেদা জিয়ার মুক্তির দাবী তুলতে।

আর রুমিন, আপনি আপনার ভুল শিকার করে নিন। আপনি সাধারণ নাগরিক বা আইনজীবী হিসেবে জমির জন্য আবেদন করলে দোষ ছিল না। আপনাদেরই ভাষায় অবৈধ সংসদের এমপি হিসেবে আপনি এ আবেদন করতে পারেন না।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬