শ্রমিক আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ PM
জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি © টিডিসি

চলমান শ্রমিক আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে চলমান মজুরি বৃদ্ধির আন্দোলন, শিল্পকারখানা রক্ষা এবং মালিক ও শ্রমিকদের প্রতি সুনির্দিষ্ট আহ্বান জানানো হবে।

এতে উপস্থিত থাকবেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির।

জাতীয় শ্রমিক শক্তির সদস্য সচিব ঋয়াজ মোর্শেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে মিরপুর-১১ ও ১২ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে আন্দোলনের মধ্যে নাশকতা ও ভাঙচুর ঠেকানোর কথা বলে মিরপুর-১১ এলাকায় অবস্থান নিয়েছেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ ও ১২ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা সংঘর্ষে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে সকালে মিরপুর-৭ নম্বর সেকশনের একটি পোশাক কারখানার সামনে উত্তেজনা দেখা দেয়। কারখানাটির এক নিরাপত্তাকর্মী গণমাধ্যমকে বলেন, সকালে কারখানা খোলা হলে শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে সকাল আটটার পর একদল লোক কারখানার সামনে এসে বিক্ষোভ শুরু করেন। তাঁরা শ্রমিকদের কারখানা থেকে বের করে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকদের কারখানা থেকে বের করে দেওয়া হয়।

১৩ বছর দুবাইপ্রবাসী, ৫১ লাখ টাকা হারিয়ে এখন ঢাকায় রিকশা চাল…
  • ০৩ নভেম্বর ২০২৬
‘সংবিধান সংশোধন ও সংস্কার এক বিষয় নয়’ মতবিনিময় সভা বর্জনের …
  • ০৩ নভেম্বর ২০২৬
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইবির ২৪ শিক্ষার্থীকে শাস্তি
  • ০৩ নভেম্বর ২০২৬
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ার সুযোগ, থাকব…
  • ০৩ নভেম্বর ২০২৬
শিক্ষক-শ্রেণিকক্ষ ছাড়াই চলছে কলেজ শাখা, এইচএসসিতে পাসের হার…
  • ০৩ নভেম্বর ২০২৬
সব সরকারি কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950