সাধারণ সম্পাদক পদে আমিন ও নাইমের মনোনয়ন জমা

২০ আগস্ট ২০১৯, ০৯:২৫ PM
সাধারণ সম্পাদক প্রাথী আমিনুর রহমান আমিন

সাধারণ সম্পাদক প্রাথী আমিনুর রহমান আমিন © টিডিসি ফটো

আগামী ১৪ই সেপ্টেম্বর ছাত্রদলের আসন্ন ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা। দীর্ঘ ২৭ বছর পর জাতীয়তাবাদী ছাত্রদলের এ কাউন্সিল হতে যাচ্ছে। কাউন্সিলকে ঘিরে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।

মঙ্গলবার (২০ আগস্ট) দ্বিতীয় দিনে ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের গত কমিটির সহভাপতি আমিনুর রহমান আমিন ও বিগত কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কারীমুল হক নাইম।

মনোনয়ন জমা দিচ্ছেন কারীমুল হক নাইম

এ বিষয়ে সাধারণ সম্পাদক প্রার্থী আমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা দেশনেত্রীর মুক্তির জন্য বদ্ধ পরিকর। নির্বাচিত হলে দেশমাতাকে কারাগার থেকে মুক্ত করতে আন্দোলন করবো। নির্বাচনের পর প্রথম দায়িত্ব হবে জেলা কমিটি পূনর্গঠন করে সংগঠনকে আরও চাঙ্গা করা। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই। এছাড়া আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট মনোনয়নপত্র নিয়েছেন ১১০ জন। এর মধ্যে সভাপতি পদে ৪৪ জন এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৬৬ জন। গত শনি ও রোববার মনোনয়নপত্র সংগ্রহের করেছেন ছাত্রদলের পদপ্রত্যাশীরা। গতকাল সোমবার প্রথম দিনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যরা আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

পুনঃতফসিল অনুযায়ী, আগামী ৩১ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২২-২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন।

নির্বাচন পরিচালনার জন্য ছাত্রদলের সাবেক নেতা খায়রুল কবির খোকনের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি, ফজলুল হক মিলনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি এবং শামসুজ্জামান দুদুর নেতৃত্বে তিন সদস্যের আপিল কমিটি গঠন করেছে বিএনপি।

আপিল কমিটির প্রধান ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেছেন, ‘এবার দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি ছাত্রত্ব, অন্যটি অবিবাহিত। বাছাই কমিটি দুটি বিষয়ে কাগজপত্র চাইবে।’

নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬