পাবনা জেলা তাঁতীদলের সম্মেলন অনুষ্ঠিত

১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ PM
পায়রা উড়িয়ে পাবনা জেলা তাঁতীদলের সম্মেলন উদ্বোধন করছেন অতিথিরা। শনিবার সকালে পাবনা শহরের বনমালী শিল্পকলা কেন্দ্রে

পায়রা উড়িয়ে পাবনা জেলা তাঁতীদলের সম্মেলন উদ্বোধন করছেন অতিথিরা। শনিবার সকালে পাবনা শহরের বনমালী শিল্পকলা কেন্দ্রে © টিডিসি

পাবনায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে শহরের বনমালী শিল্পকলা কেন্দ্রে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন সিদ্দিকী।

পাবনা জেলা তাঁতীদলের সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

সম্মেলনে বক্তারা বলেন, বিএনপির অঙ্গসংগঠনগুলোর মধ্যে তাঁতীদল একটি গুরুত্বপূর্ণ সংগঠন। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এ সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁতিদের স্বার্থ সংরক্ষণ এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁতীদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।

বক্তারা আরও বলেন, প্রকৃত তাঁতিদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে জেলা পর্যায়ে সম্মেলনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি তাঁতিদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত স্বার্থ রক্ষা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব মুজিবর রহমান, পাবনা জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক বাহারুল বিশ্বাসসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সন্মেলনের দ্বিতীয় পর্বে অধ্যাপক নাজিম উদ্দিন সাগরকে সভাপতি এবং বাহারুল বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ঠ পাবনা জেলা তাঁতিদলের কমিটি ঘোষণা করা হয়।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950