সিরিজ বোমা হামলার বিচার দাবিতে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

১৯ আগস্ট ২০১৯, ০৭:১৪ PM

© ফাইল ছবি

১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচার সম্পন্ন ও এর মদদদাতাদের শাস্তির দাবিতে ঝিনাইদহে কালো পতাকা মৌন মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

সোমবার (১৯ আগস্ট) সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কলেজের শহীদ মিনার চত্বরে সমাবেশের অনুষ্ঠিত হয়।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপন, সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম টিটন, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, ২০০৪ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচার সম্পন্ন ও এর পৃষ্টপোষকদের শাস্তির দাবি জানান।

এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬
মারা গেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
  • ১০ অক্টোবর ২০২৬
মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬