মাঠে কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্তরা: গোলাম পরওয়ার

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ PM
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার © টিডিসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ছায়া মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্তরা এরই মধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে দুই দিনব্যাপী জেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দলের ঘোষিত ছায়া মন্ত্রিসভা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিরোধীদলের এই ছায়া মন্ত্রিসভা কোনো আনুষ্ঠানিক বিষয় নয়। এটি আমাদের একটি অভ্যন্তরীণ প্রশাসনিক ও মনিটরিং কাঠামোর অংশ। আমরা যাদের যেসব বিষয়ে দায়িত্ব দিয়েছি, তারা এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন।’

এ সময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, ‘সরকার গত ছয় মাসে তিনবার তেলের দাম বাড়িয়েছে। মানুষের নিত্যদিনের কাজকর্মের সঙ্গে জ্বালানি সরাসরি জড়িত। কেউ নিজের পৈতৃক জমি বিক্রি করে রাষ্ট্র চালাচ্ছে না, জনগণের ট্যাক্স ও ভ্যাটের টাকাই রাষ্ট্র চলছে। তাই সরকারের কাছে জবাবদিহি থাকা উচিত যে, কেন ঘন ঘন তেলের দাম বাড়ানো হচ্ছে।’

জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকারকে লিখিতভাবে আট পৃষ্ঠার সমাধান ও সুপারিশমালা দেওয়া হয়েছে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

দেশের সার্বিক দুর্নীতি পরিস্থিতি তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘অতীতে দুর্নীতির ধরন ছিল মেগা স্টাইল আর এখন তা জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায় পর্যন্ত সিন্ডিকেট ও চক্রের মতো ছড়িয়ে পড়েছে।’

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬