‘বুকে পাথর চাপা দিয়ে’ নির্বাচনের ফল মেনে নিয়েছি— গোলাম পরওয়ার

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ PM
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার © সংগৃহীত

‘দেশের বৃহত্তর স্বার্থে বুকে পাথর চাপা দিয়ে’ গত জাতীয় নির্বাচনের ফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে নির্বাচনের ফল ম্যানিপুলেট করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বৃহত্তর স্বার্থ ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিষয় বিবেচনা করে তারা গত জাতীয় নির্বাচনের ফল মেনে নিয়েছেন। নির্বাচনের ফল ম্যানিপুলেট করা হয়েছিল—অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকে তাঁরা এমনটি জানতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সরকার জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের পথ থেকে সরে গেছে। সরকারকে সহযোগিতা করে এলেও তাদের পক্ষ থেকে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকারকে সহযোগিতা করে আসছে জামায়াতে ইসলামী। কিন্তু সরকার এটিকে দুর্বলতা হিসেবে দেখছে এবং রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে।’

অনুষ্ঠানে ঝিনাইদহ ও কুষ্টিয়ার জামায়াতের সংসদ সদস্যসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬