খাল পুনঃখনন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অর্থনীতি শক্তিশালী হবে: এ্যানি

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ PM
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। © টিডিসি ছবি

খাল পুনঃখনন, মাছের পোনা অবমুক্তকরণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মতো কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্ত করার পর তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘খাল পুনঃখনন, মাছের পোনা অবমুক্তকরণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মতো কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন কর্মসূচির মধ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখননের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মৎস্যসম্পদ উন্নয়নেও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’

রহমতখালী খালকে লক্ষ্মীপুরের প্রাণ হিসেবে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। খাল থেকে কচুরিপানা অপসারণ করা হয়েছে এবং বর্তমানে পানিপ্রবাহও রয়েছে। এরই অংশ হিসেবে খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসব কর্মসূচির সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

অনুষ্ঠান শেষে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে অবমুক্ত করার জন্য সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬