আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খাঁন

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ AM
মুহাম্মদ রাশেদ খাঁন

মুহাম্মদ রাশেদ খাঁন © টিডিসি ফটো

ঝিনাইদহের কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজন ও তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ( সচিব পদমর্যদা) মুহাম্মদ রাশেদ খাঁন। 

রবিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুলে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই সাবেক এই সংসদ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

রাশেদ খাঁন বলেন, ‘কালীগঞ্জের এমপি আনার সাহেবকে পার্শ্ববর্তী ভারতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মরদেহের অস্তিত্বও রাখা হয়নি। কালীগঞ্জকে অনেকে চোরাকারবারের এলাকা হিসেবে নেতিবাচকভাবে দেখেন। এখানে মাদকের বড় ব্যবসায়ী ও সেবনকারী রয়েছে। পাশাপাশি সামাজিক বন্ধনের অভাব ও বিভিন্ন ধরনের মারামারির ঘটনাও রয়েছে। এসব কারণে অনেকের কাছে কালীগঞ্জের একটি নেতিবাচক পরিচিতি তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘কালীগঞ্জের এই বদনাম ঘোচাতে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এজন্য তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন এবং সবাইকে এ কাজে পাশে থাকার আহ্বান জানান।’

শিক্ষার্থীদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, ‘তোমাদের মধ্যে অনেকেই হয়তো কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি। এতে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমিও এসএসসিতে জিপিএ-৫ পাইনি। কিন্তু পরবর্তীতে কঠোর পরিশ্রম ও অব্যাহত চেষ্টার মাধ্যমে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলাম।’

আরও দেখুন: শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ 

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন ও চাহিদা পূরণে নিজের অবস্থান থেকে সহযোগিতার চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী, বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিনি, ডা. নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম তোতা, শামসুল ইসলাম, রেজাউল ইসলাম, নজরুল মোল্ল্যা, খোকা মিয়া, লুৎফর রহমান লেন্টু, যুবদল নেতা মাহবুবুর রহমান মিলন, আশরাফুজ্জামান লাল ও মিজানুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।

অনুষ্ঠান শেষে রাশেদ খাঁন এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬