ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডেপুটি স্পিকার

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ PM
ধর্মমন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার

ধর্মমন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার © টিডিসি সম্পাদিত

জাতীয় সংসদের বৈঠক চলাকালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে আস্তে আস্তে কথা বলার পরামর্শ দিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির সদস্য সেলিনা সুলতানাকে ফ্লোর দেন ডেপুটি স্পিকার। সেলিনা সুলতানা ধর্মের অপব্যাখ্যা নিয়ে কথা বলা শুরু করেন। তখন সংসদকক্ষে ধর্মমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। বিষয়টি ডেপুটি স্পিকার কায়সার কামালের নজরে এলে তিনি বলেন, ‘মাননীয় ধর্মমন্ত্রী এবং মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী, দয়া করে বসে কথা বলুন। আপনাদের পেছনে একজন বক্তব্য দিচ্ছেন। আস্তে আস্তে কথা বলুন প্লিজ।’

তখনো সেলিনা সুলতানা তাঁর বক্তব্য অব্যাহত রাখলে ডেপুটি স্পিকার তাঁকে থামার জন্য বলেন। তিনি বলেন, ‘মাননীয় ধর্মমন্ত্রী এবং এলজিআরডি প্রতিমন্ত্রী বসে আস্তে ধীরে কথা বলুন। যাতে উনার কথা শুনতে পারি।’

 

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬