রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আনন্দ মিছিল

২৯ আগস্ট ২০২৬, ১০:৩৬ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ১০:৩৭ AM
চট্টগ্রামে স্বাগত মিছিল

চট্টগ্রামে স্বাগত মিছিল © সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে এক স্বাগত মিছিল বের করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন।

মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, রুহুল কবির রিজভী আহমদ বিএনপির দুঃসময়ের নেতা। দলের কঠিন সময়ে তিনি কখনো পিছু হটেননি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি দল ও নেতা-কর্মীদের পাশে থেকেছেন। তার মতো পরীক্ষিত নেতাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

লায়ন হেলাল উদ্দীন বলেন, রিজভী আহমদ কেবল একজন কেন্দ্রীয় নেতা নন, তিনি বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক। এক-এগারোর রাজনৈতিক সংকট থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তার সক্রিয় ভূমিকা রয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬