লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

১৬ আগস্ট ২০২৬, ০৬:২৬ PM
পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা।

পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা। © সংগৃহীত ও সম্পাদিত

চাঁদপুর লঞ্চঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। রবিবার (১৬ আগস্ট) দুপুর পৌনে ২ টার দিকে  চাঁদপুর নৌ থানার পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলার লালমোহন এলাকার মোছা. আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদর এলাকার মোছা. আছমা (৩৪)।

নৌ পুলিশ জানায়, অভিযানে আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছেন, তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল।

ট্যাগ: চাঁদপুর
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬
গারো পাহাড়ে মোমবাতি হাতে অর্ধলাখ তীর্থযাত্রীর আলোর মিছিল
  • ২৯ অক্টোবর ২০২৬
সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পরীক্ষা-ভাইভা-নি…
  • ২৯ অক্টোবর ২০২৬