রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৩ আগস্ট ২০২৬, ০১:০৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০১:২৪ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্থানীয় সরকারমন্ত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন। মনোনয়ন পাওয়ার পর দলীয় ও সরকারের সব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবারই (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেয়া হবে বলে জানা গেছে। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী আহমেদ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ আগে দলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

অন্য খবর: এক মাস দেরিতে শেষ হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি, ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে পিছিয়ে পড়ার শঙ্কা 

রিজভী আরও বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে  দেশবাসীকে অবহিত করেন।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বিএনপি দুটি ও ১১ দলীয় জোট একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। মনোনয়নপত্র আজ বিকেল ৪টার মধ্যে জমা দিতে হবে। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9