গুলির চেষ্টার সংবাদকে মিথ্যা দাবি করলেন হুইপ দুলু

০৭ আগস্ট ২০২৬, ০৭:০৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৬, ০৭:১৯ PM
রুহুল কুদ্দুস তালুকদার দুলু

রুহুল কুদ্দুস তালুকদার দুলু © সংগৃহীত

নাটোরে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গুলির চেষ্টার তথ্য ছড়িয়ে পড়েছে। জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমানের বরাত দিয়ে সংবাদে বলা হয়, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও হুইপ দুলুর পথসভায় এই ঘটনা ঘটেছে। গুলির চেষ্টা করা যুবকলে অস্ত্রসহ আটক করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

তবে এ সংবাদকে প্রোপাগান্ডা ও মিথ্যাচার বলে দাবি করেছেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় হুইপের মুঠোফোনে যোগাযোগ দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানান তিনি।

এর আগে বিকেলে বিভিন্ন সংবাদমাধ্যমে নাটোর সদরের ওসির বরাত দিয়ে বলা হয়, শুক্রবার বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের পাশে স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন হুইপ। বক্তব্য শেষে স্টেজ থেকে নামার সময় হুইপকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে ওই যুবক।

সংবাদে আরও বলা হয়, আটককৃত যুবক নাটের শহরের কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে তানিম হোসেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

তবে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের পথসভায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটি সম্পূর্ণ অসত্য ও প্রোপাগান্ডা।

এ বিষয়ে জানতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পিস্তলসহকারে একজন যুবককে ধরা হয়েছে, এটি সত্য। তবে পিস্তলটি খেলনা, প্লাস্টিকের। কিন্তু পিস্তলটি দেখতে অবিকল অরিজিনাল পিস্তলের মতো। প্লাস্টিকের গুলিও আছে। আমরা (পুলিশ) এ জনসভার মধ্য থেকে তাকে ধরেছি। যেখানে হাজার হাজার সাধারণ মানুষ দেখেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই খেলনা পিস্তল নিয়ে হলেও ওখানে তার যাওয়া উচিত হয়নি। যেখানে মন্ত্রী এবং হুইপের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, সেখানে এই যুবক খেলনা পিস্তল নিয়ে আসবে কেন?

মামলা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, আমরা শতভাগ আইনের মধ্যে থাকব। তবে তার নামে অস্ত্র মামলা হবে না। আইন অনুযায়ী যে মামলা হওয়ার কথা, সেটি হবে।

জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বো…
  • ০৭ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে 
  • ০৭ আগস্ট ২০২৬
টিনের চালে আটকে থাকা বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছ…
  • ০৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষার ডিভাইস জালিয়াতি, আটক ১২
  • ০৭ আগস্ট ২০২৬