‘জান্নাতের টিকিট বিক্রি’ নিয়ে সরকারি দলের হুইপের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

১১ মে ২০২৬, ০৩:১৮ PM
লোগো- বাংলাদেশ জামায়াতে ইসলামী

লোগো- বাংলাদেশ জামায়াতে ইসলামী © সংগৃহীত

সরকারি দলের হুইপ মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপুর দেওয়া ‘জান্নাতের টিকিট বিক্রির’ বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১১ মে) এক বিবৃতিতে এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে দলটি। 

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে বলেন— 'গত ৯ মে জাতীয় সংসদের সরকারি দলের হুইপ মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা মিলনায়তনে দেওয়া এক বক্তব্যে বলেছেন, ‘যারা জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে, তারা মূলত আল্লাহর সঙ্গে বেঈমানি করে।’ জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে তিনি যে অসত্য, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তা অত্যন্ত নিন্দনীয়।'

বিবৃতিতে আরও বলা হয়— ‘আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, জনাব মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তা হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের এ ধরনের আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের আমরা ইতঃপূর্বেও বহুবার প্রতিবাদ জানিয়েছি। তা সত্ত্বেও তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বারবার অসত্য বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জান্নাতের টিকিট বিক্রয়ের যে সব অভিযোগ তারা জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপন করেছেন, তা সর্বৈব মিথ্যা। জামায়াতের কোনো নেতাকর্মী কখনো জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর জন্য জান্নাতের টিকিট বিক্রয়ের কথা বলেননি। এ ধরনের বক্তব্য বিএনপি নেতাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত বানোয়াট বক্তব্য। এ বক্তব্যের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।’

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেন— ‘দেশবাসী ভালো করেই জানেন, জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং জুলাই সনদে স্বাক্ষর করে এখন তা বাস্তবায়ন না করে বিএনপি নিজেরাই জনগণের সাথে ধোঁকাবাজি করছে। জামায়াতের বিরুদ্ধে অসত্য ও বানোয়াট বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি বিএনপি নেতা ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর প্রতি আহ্বান জানাচ্ছি।’

বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে বড় নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9