বিশ্ববিদ্যালয়ে যেন দলীয়করণ না হয়, চবি উপাচার্যকে নাহিদ ইসলাম

০৮ মে ২০২৬, ০৭:৫৩ AM
চবি উপাচার্যের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

চবি উপাচার্যের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণতান্ত্রিক সহাবস্থান গুরুত্বপূর্ণ। আপনি ভিসি, আপনাকে আমরা কোনো দলের হয়ে দেখতে চাই না। এখানে সব দলের সহাবস্থান থাকবে। নিয়মের মধ্যে তারা তাদের মতপ্রকাশ ও কার্যক্রম করবে। বিশ্ববিদ্যালয়ে যেন দলীয়করণ না হয়। আমাদের সমাজ এমনিই সংকুচিত, বিশ্ববিদ্যালয়গুলো সংকুচিত হলে জাতি হিসেবে আমরা পিছিয়ে থাকব।

বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টায় চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এসময় নাহিদ ইসলাম উপাচার্যকে আরও বলেন, এ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র-শিক্ষক আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। আমাদের প্রত্যাশা থাকবে, শিক্ষার্থীদের পড়াশোনা ও জীবনমান, সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়গুলো মজবুত না হলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলোও দাঁড়ায় না। বিশ্ববিদ্যালয়গুলো ও শিক্ষাখাত নষ্ট করে গত ১৬ বছরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

উপাচার্য বলেন, আপনারাও সহযোগিতা করবেন, আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে খেয়াল রাখবেন। ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব।

সভায় আরও উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে চাকসুর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে চবি সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হুইপ। 

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও দেশের ইতিহাসে বিশ্ববিদ্যালয়টির অবদানের কথা তুলে ধরেন। একইসঙ্গে জুলাই আন্দোলনে শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেনকে স্মরণ করেন।

ভিডিও কলে পলিটিক্স না করে অফলাইনে আসেন—নুরকে কেন এ কথা বললে…
  • ০৭ আগস্ট ২০২৬
চাকরির কথা বলে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফি তৈরি, স্বামী-…
  • ০৭ আগস্ট ২০২৬
অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬