রাষ্ট্রপতি হওয়ার খবর নিয়ে যা বললেন মির্জা ফখরুল

২৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কয়েকটি গণমাধ্যমে ‘মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি’ এমন সংবাদ প্রকাশের পর এটিকে গুজব বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামুলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সভায় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি সবাইকে সম্পৃক্ত করে। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আমাদের যত সরকারি কর্মকর্তা আছেন, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, রাজনৈতিক দল আছে, সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো আছে সবাইকে নিয়ে এই মাদকবিরোধী অভিযানকে আমরা একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই।

মাদক নির্মূলে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এটা ছাড়া আমি মনে করি, বিকল্প কোনো পথ নাই। শুধু আইন করে, শাস্তি দিয়ে মাদককে নির্মূল করা সম্ভব না। আমি বিশ্বাস করি আমরা ঠাকুরগাঁওতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করব অবশ্যই।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমরা চাই আপনারা এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন এবং এই প্রচারটা করবেন, এর মূল কাজটা হচ্ছে প্রচার করা যে মাদক খারাপ জিনিস, মাদক ব্যবহার করা উচিত না। এভাবেই আমাদের নিজেদেরকে এগোতে হবে।

হীরকজয়ন্তীকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
কমিটি গঠন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা-গ্রেড পদো…
  • ০৫ নভেম্বর ২০২৬
অবশেষে ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ০৫ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার পাবে ৫ লাখ টাকা, আবেদন করবে…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর অবসরের পর এবার মুখ খুললেন পর্তুগাল কোচ
  • ০৫ নভেম্বর ২০২৬
চাকরি, ভর্তি ও ক্লাস-পরীক্ষার প্রস্তুতি সহজে এআইনির্ভর অ্যা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950