প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২৮ জুলাই ২০২৬, ১২:১৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ১২:১৬ PM
প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ © সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার বঙ্গভবনে প্রথম অফিস।

বঙ্গভবনে পৌঁছে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পর গত রবিবার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬