বিএনপির তিন এমপির ভাইরাল ভিডিও নিয়ে প্রধানমন্ত্রী কী পদক্ষেপ নেন দেখতে চাই : ডা. ইরান

২৫ জুলাই ২০২৬, ০৯:৩০ PM
সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিচ্ছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান

সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিচ্ছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান © ভিডিও থেকে নেওয়া

বিএনপির দুই এমপির ভাইরাল ভিডিও ও এক এমপির নগ্ন ভিডিও নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কী পদক্ষেপ নেন তা দেখতে চান বলে মন্তব্য করেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান। 

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান বলেনছেন,গত দুই-তিন দিন ধরে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। জামায়াতে ইসলামীর এক ব্যক্তি একটি ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং ‘শয়তান তাকে ওই রাস্তায় নিয়ে গেছে’। এ ঘটনায় দলটি তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান তিনি। 

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। 

সরকারের প্রতি একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডা. ইরান বলেন, ‘মৌলভীবাজারের এমপি সাইফুর রহমানের ছেলে, সিলেট-৬ আসনের এমপি ইমরান চৌধুরী ও গাজীপুর সদরের এমপি রনির নগ্ন ভিডিও বের হয়েছে। তাদের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান কী ব্যবস্থা নেন, তা দেখতে চাই।’

তিনি বলেন, ‘আপনারা কী করেন দেখতে চাই। যত ঘোষ-নন্দ ঘোষ, কালো জামায় কালো রঙের দাগ পড়লেও দেখা যায় না। জামাত-শিবির হচ্ছে সাদা জামার মতো। আলেম-ওলামারা হচ্ছে সাদা জামার মতো।’

লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান অভিযোগ করেন, নির্বাচনের আগে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হয়েছে এবং নির্বাচনে প্রকৌশল করে অনেক প্রার্থীকে পরাজিত করা হয়েছে। ১১ দলীয় জোটের সমন্বয়কারী ডা. হামিদুর রহমান আজাদ, মাওলানা মামুনুল হক এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ গুরুত্বপূর্ণ নেতাদের পরিকল্পিতভাবে হারানো হয়েছে। বর্তমান সরকার যদি মনে করে থাকে যে, তারা পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তাহলে তারা ভুল করছে। অতীতের সরকারগুলোও পাঁচ বছর ক্ষমতায় থাকার প্রত্যাশা করেছিল, কিন্তু জনগণের আন্দোলনের মুখে তা সম্ভব হয়নি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোট কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9