ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

২২ জুলাই ২০২৬, ০৮:৪০ PM
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখার বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখার বিক্ষোভ সমাবেশ © টিডিসি ফটো

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বুধবার (২২ জুলাই) বিকেলে শহরের জনতা ব্যাংক মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বাজেটে সাধারণ মানুষের ওপর কর ও ঋণের বোঝা বৃদ্ধি, রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প-কারখানা ব্যক্তি মালিকানায় হস্তান্তর, জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা উৎসব পালন, সীমান্ত হত্যা ও পুশ ইন, মার্কিন বাণিজ্য চুক্তি, চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি, বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন এবং দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে সমাবেশে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিন, জেলা সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি কানাই লাল গাঙ্গুলী, সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
এ সময় তারা ‌দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমান্তে হত্যা ও ‘পুশ ইন’ বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। 

এছাড়া, রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানার বেসরকারিকরণ বন্ধ, চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি বাতিল, বন্যাদুর্গতদের জন্য পর্যাপ্ত পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সমাবেশে নেতারা শ্রমিক, কৃষকসহ সর্বস্তরের মানুষকে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে দাবিগুলোর সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬