মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন যুবদলের পদবঞ্চিত নেতারা

০১ জুলাই ২০২৬, ০৯:০০ PM
রাজধানীর রমনা চাইনিজ রেস্টুরেন্টে যুবদল পদবঞ্চিত নেতাদের জরুরী সভা

রাজধানীর রমনা চাইনিজ রেস্টুরেন্টে যুবদল পদবঞ্চিত নেতাদের জরুরী সভা © সংগৃহীত

যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে বাদ পড়া বঞ্চিত নেতারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের বঞ্চণার কথা তুলে ধরবেন। আগামীকাল (০২ জুলাই) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর হেয়ার রোডের সরকারী বাসভবনে এ সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন পদবঞ্চিত সাবেক ছাত্রদল ও যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক।

বুধবার (০১ জুলাই) বিকাল ৫ টায় রাজধানীর রমনা চাইনিজ রেস্টুরেন্টে যুবদল পদবঞ্চিত নেতাদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়- আগামীকাল (২ জুলাই) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার সরকারী বাসভবন ৩৫, হেয়ার রোডে সাক্ষাৎ করবেন। 

পদবঞ্চিত নেতারা জানান, মহাসচিবের সঙ্গে সাক্ষাতে তার মাধ্যমে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের অনুমতি ও সহযোগিতা চাইবেন। 
এছাড়া তারা মহাসচিবকে জানাবেন, যে সকল নেতারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছিলেন এবং জেল জুলুমের শিকার নেতাদের বাদদিয়ে কমিটি গঠন এবং সদ্য ঘোষিত ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অধিকাংশই রাজনীতিতে দীর্ঘদিন নিষ্ক্রিয় ও অপরিচিতদের দিয়ে কমিটি গঠন করার অভিযোগ তুলে ধরবেন। দ্রুততম সময়ের মধ্যে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করে যুবদলের কমিটিতে অন্তর্ভুক্তির দাবীও তারা মির্জা ফখরুলের কাছে তুলে ধরবেন।  

জরুরি সভায় উপস্থিত ছিলেন- ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলি উদ্দিন সুমন,  ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মাসুদ, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মিজানুর রহমান  সোহাগ, যুবদলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক আমানুল্লাহ বিপুল,  যুবদলের সাবেক সহ শিল্প বিষয়ক সম্পাদক আসাদুল হক টিটু, যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, যুবদলের সাবেক সদস্য শাহিনুজ্জামান মিন্টু, দুলাল হোসেন, সেলিম হোসেন মুন্না আকন্দ, যুবদলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাসেদুর রহমান সোহেল, যুবদলের সাবেক সদস্য মিজানুর রহমান মোল্লা, মিজানুর রহমান খান, ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেজবাউল আলম, ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম,  ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ, ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, সাবেক সহ সাংগঠনিক মাসুদ সরকার, সাবেক সহ সাধারণ  সম্পাদক সুমন চৌধুরী, ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল গোলাম আজম সৈকত, ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সবুর খান সাগর, সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিরাজ আজিম,  ছাত্রদলের সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক স্বপন মন্ডল,  সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, জবির সাবেক ছাত্রদল নেতা খন্দকার আমিনুল হক কাকন, ঢাবি ছাত্রদলে সাবেক সভাপতি ছাত্রদল নজরুল ইসলাম নাহিদ, ফরিদ খান, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিবুল্লাহ জয়, খলিলুর রহমান জনি, ঢাবি ছাত্রদলের সাবেক সহসভাপতি শরিফ আল ফরহাদ দীপু, ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক নিরব, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রোকন, ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ইয়াকুব রাজু, ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শফিউল আজম,  ঢাবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিশ্বজিৎ ভদ্র, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য এম কামরুল হাসান, যুবদল মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ খান, ছাত্রদল মহানগর (পূর্ব) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মাতব্বর, ঢাবি ছাত্রদলের সাবেক নেতা খসরু আহমেদ হিরন, সাবেক ছাত্রনেতা সেলিম রেজা, মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা মহানগর পশ্চিম মানিক হোসেন, জবি ছাত্রদলের সাবেক নেতা এমদাদুল হক পারভেজ, ইমদাদুল হক, নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন বেগ সুজন, সাবেক ঢাবি ছাত্রনেতা কবির আহমেদ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাবেক সভাপতি নেতা মনিরুজ্জামান প্রমুখ। 

ব্র্যাক হেলথকেয়ার নিয়োগ দেবে অফিসার, আবেদন ১৫ জুলাই পর্যন…
  • ০১ জুলাই ২০২৬
তিন দিন ধরে নিখোঁজ রাবিপ্রবির প্রক্টরের বাবা
  • ০১ জুলাই ২০২৬
সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব, অংশ নিলেন সাত শতাধিক ছা…
  • ০১ জুলাই ২০২৬
একাদশে তিন পরিবর্তন ইংল্যান্ডের, মধ্যমাঠে শক্তি বাড়াল ডিআর …
  • ০১ জুলাই ২০২৬
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির নেতৃত্বে খ…
  • ০১ জুলাই ২০২৬
আজ ‘ফক্কা-মক্কা’ বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
  • ০১ জুলাই ২০২৬