‘ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন’, মির্জা ফখরুলকে জামায়াত নেতা

৩০ জুন ২০২৬, ০৪:৪৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৬, ০৪:৪৫ PM
জুলাই গণঅভ্যুত্থান এর দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন ও কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে জামায়াতের কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান এর দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন ও কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে জামায়াতের কর্মসূচি © সংগৃহীত ও সম্পাদিত

মুক্তিযুদ্ধের বিরোধিতা ইস্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, 'আয়নায় নিজের চেহারা দেখুন। ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন’।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জুলাই গণঅভ্যুত্থান এর দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন ও কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, অতীতে বিভাজনের রাজনীতির কারণে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি। আবার বর্তমান সরকার সেই বিভাজনের রাজনীতি শুরু করেছে। বিএনপি মহাসচিব বলেছেন, স্বাধীনতার বিরোধিতার জন্য জামায়াত ক্ষমা চায়নি। ফ্যাসিবাদীরা যে সুরে কথা বলেছে, সেটি বাংলাদেশের জনগণ জুলাই আন্দোলনের সময় রিজেক্ট (বাতিল) করে দিয়েছে। পুরোনো কাসুন্দি ঘেঁটে লাভ হবে না। 

হামিদুর রহমান আযাদ বলেন, আয়নায় নিজের চেহারা দেখুন। ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন। আমরা অপরাধ করি নাই, ক্ষমা চাইব কেন? সেই হিসেবে আপনার বাবাও অপরাধী, এই অভিযোগ আছে। সুতরাং আপনাদের কথা সতর্কভাবে বলা উচিত।

এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬