প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

২৯ জুন ২০২৬, ০৩:৪৩ PM
সংসদে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলের এমপিরা

সংসদে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলের এমপিরা © সংগৃহীত

বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ জুন) সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে বিরোধী দলের সদস্যদের আসনে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘সংসদের অবগতির জন্য জানাচ্ছি, প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে সিটি করপোরেশন বাদ দিয়ে প্রায় ২০ কোটি টাকা মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন। সিটি করপোরেশনগুলোতে পরে হবে।’

মন্ত্রীর বিবৃতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি।’

বাজেট-আলোচনায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের দেওয়া বক্তব্যের প্রশংসা করে স্পিকার বলেন, তিনি দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। নিজের নির্বাচনি এলাকা ভোলার সমস্যাও তুলে ধরায় তাকে ধন্যবাদ জানান স্পিকার।

তিনি আশা প্রকাশ করেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘সুবিচার’ করবেন। 

খুপরি ঘরে বেড়ে ওঠা সালমা পেলেন এসএসিতে জিপিএ-৫, ডাক্তার হওয়…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দাম কমল এলপি গ্যাসের 
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো সংস্কৃতি সচিব কানিজ মওলাকে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যের দুই বিভাগে নতুন সচিব
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন ১২ সেপ্টেম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬