রুমিন ফারহানার বিরুদ্ধে মামলার আবদার করলেন সরাইল বিএনপি কর্মী বাইজিদ, স্ক্রিণশট ভাইরাল

২৯ জুন ২০২৬, ০৬:৫২ PM , আপডেট: ২৯ জুন ২০২৬, ০৬:৫২ PM
ভাইরাল সেই স্ক্রিণশট

ভাইরাল সেই স্ক্রিণশট © সংগৃহীত

জাতীয় সংসদে সরকারের সমালোচনা করে বক্তব্য রাখায় ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার নামে মামলা করার আবদার জানিয়েছে বাইজিদ সরকার নামের এক বিএনপি কর্মী। বাইজিদ রুমিন ফারহানার নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) বাসিন্দা। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাইল উপজেলা বিএনপি নামের এক আইডি থেকে রুমিনের বিরুদ্ধে ৮/১০টা মামলা দিতে বাইজিদ উপজেলা বিএনপির নেতাদের প্রতি অনুরোধ করেছেন। উপজেলা বিএনপি যেন জেলা বিএনপির সঙ্গে অবগত করে এই মামলা দায়ের করে। তিন লাইনের সেই পোস্টে কয়েকটা শব্দের বানান ভুলও লক্ষ্য করা গেছে। 

বাইজিদের সেই পোস্ট সোমবার বিকালে খোদ রুমিন ফারহানা ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে শেয়ার করেছেন। শেয়ার করা ওই পোস্টে রুমিন ক্যাপশন লিখেছেন, ‘ঠিক এই কাজটিই স্থানীয় বিএনপি করছে।’

বিএনপি কর্মী বাইজিদ সরকার তার পোস্টে লিখেছেন-সরাইল উপজেলা বি এন পির প্রতি অনুরোধ জেলা বি এন পি কে অবগত করে জেলা বি এন পির পরামর্শ নিয়ে রুমিন ফারহানার বিরুদ্ধে ৮/১০টা মামলা করা হোক এভাবে চুপ থাকা লজ্জা জনক এখনই গর্জে উঠার সময় না হলে দিন দিন সে মাথাচাড়া দিয়ে উটবে কথাটি মনে রাখবেন ধন্যবাদ।

হামাস নেতার সঙ্গে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরল বৈ…
  • ১৭ আগস্ট ২০২৬
কলেজ শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের সত্যতা পেয়েছে তদন্ত কম…
  • ১৭ আগস্ট ২০২৬
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা
  • ১৭ আগস্ট ২০২৬
ফাইনালে মেসিকে যে কড়া হুমকি দিয়েছিলেন রেফারি
  • ১৭ আগস্ট ২০২৬
অবরুদ্ধ প্রাধ্যক্ষকে নিয়ে গেল ছাত্রদল, সংঘর্ষে হল ভিপি-জিএস…
  • ১৭ আগস্ট ২০২৬
চলতি বছরেই ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage