৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব বিএনপির এমপির

২৮ জুন ২০২৬, ০২:১৮ PM
বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন

বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন © সংগৃহীত

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। মানুষের কাছে নগদ অর্থ ব্যাংকে আনতে এমন প্রস্তাব দিয়েছেন তিনি। রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন কথা বলেন তিনি। এ সময় ব্যাংক খাতের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন বিএনপির এ নেতা।

মাহবুব উদ্দিন বলেন, ‘মানুষ ব্যাংকে টাকা না রেখে নগদ অর্থ বাসায় সংরক্ষণ করছেন। যাঁরা অতীতে টাকা বিদেশে পাচার করতে চেয়েছিলেন কিংবা স্বৈরাচারী শাসনে যুক্ত ছিলেন, তাঁরাও নগদ অর্থ রেখে গেছেন। ফলে বিপুল অঙ্কের টাকা ব্যাংকের বাইরে আছে।’

এ জন্য ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়ে তিনি বলেন, সরকার নোটগুলো বাতিল করে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেয়, তাহলে যাদের ট্যাক্স ফাইলে হিসাব নেই, তারা ২৫ শতাংশ কর দিয়ে বৈধ করতে পারবেন। এতে বাজেট–ঘাটতি কমবে, ব্যাংকিং খাতে তারল্যও বাড়বে। ফলে ব্যাংক শক্তিশালী হবে এবং সে অর্থ বিনিয়োগ ও উৎপাদন খাতে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যা জানালেন মন্ত্রী

বাংলাদেশে এত ব্যাংকের প্রয়োজন নেই বলেও মনে করেন বিএনপির এ সংসদ সদস্য। ব্যাংকের সংখ্যা কমিয়ে জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে তিনি। মাহবুব উদ্দিন বলেন, ব্যাংকগুলো লুট হয়ে গেছে। এত ব্যাংক দরকার কী? এমপি হলে ব্যাংক লাগবে, নেতা হলেই লিজিং কোম্পানি লাগবে, এগুলো বন্ধ করতে হবে। ব্যাংক কমাতে হবে। জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

টাকা পাচারকে দেশের বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কথা বারবার বলা হলেও একটি টাকাও ফেরানো যায়নি। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রবেশ করে তা ফিরিয়ে আনা কঠিন। আমাদের এমন একটি আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে দেশের মানুষ বিদেশে না পাঠিয়ে দেশেই টাকা বিনিয়োগ করতে আগ্রহী হয়।’

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৪১ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পান ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অনার্স চতুর্থ বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদনের শেষ আজ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা মামলার আসামি খুবির …
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬