আশ্রমের দানবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

২৭ জুন ২০২৬, ০৫:২৩ PM , আপডেট: ২৭ জুন ২০২৬, ০৫:২৪ PM
গ্রেপ্তার মৃদুল (মাঝে)। শনিবার সকালে পাবনা সদর থানায়

গ্রেপ্তার মৃদুল (মাঝে)। শনিবার সকালে পাবনা সদর থানায় © টিডিসি

পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মৃদুল হোসেন (২৪) পাবনা সদর উপজেলার হেমায়েতপুর বুদেরহাট গ্রামের আবদুল মান্নানের ছেলে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, গত বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে কে বা কারা আশ্রমের ভেতরে থাকা দানবাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর আশ্রমের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ধীশংকর সরকার বাদি হয়ে মামলা করেন। পুলিশ আশ্রমের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় তথ্যের ভিক্তিতে মৃদুল হোসেনকে শনাক্ত করে।

শুক্রবার রাতভর পাবনা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভোরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মৃদুলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে চুরি করা কিছু টাকা উদ্ধার করা হয়। 

পুলিশ আরও জানায়, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে আটককৃত মৃদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ বউকে প্রশংসা করার দিন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কুবি ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীমের মৃত্যুতে কুবিতে শোক, আজ বন্ধ ক্লাস-পরীক্ষা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীকে হত্যার আসামি খুবির ৪ ছাত্র, কী বলছে বিশ্ববিদ্য…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৪১ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পান ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬