লক্ষ্মীপুরের মা ও তিন মেয়েকে হত্যার ঘটনা ধর্মীয় নয়, যে কারণে বললেন বিএনপি এমপি

২৭ জুন ২০২৬, ০৪:১৮ PM , আপডেট: ২৭ জুন ২০২৬, ০৫:২২ PM
মা  দুই মেয়ের মরদেহ। ইনসেটে বিএনপি এমপি আবুল খায়ের ভূঁইয়া।

মা দুই মেয়ের মরদেহ। ইনসেটে বিএনপি এমপি আবুল খায়ের ভূঁইয়া। © টিডিসি সম্পাদিত

লক্ষ্মীপুরের রায়পুরের মা ও তিন মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছেন অন্তর মজুমদার নামে এক যুবক। এ ঘটনাকে হিন্দু-মুসলমান বিভেদ উল্লেখ করে একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা থেকে তিনি স্পষ্ট করে বলেছেন, এটি কোনো রাজনৈতিক বা হিন্দু-মুসলমানের বিষয় নয়। এটিকে পুঁজি করে কোনো ধরনের দাঙ্গা, হাঙ্গামা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা যাবে না।   

শনিবার (২৭ জুন) দুপুরে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। এর সঙ্গে যদি অন্য কেউ থাকে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা হিন্দু মুসলমানের বিষয় নয়। এটাকে পুঁজি করে যদি কোনো ধরণের দাঙ্গা, হাঙ্গামা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা যাবে না। ফ্যাসিস্ট আমলের দোষর একটি মিডিয়া এটাকে পুঁজি করে বিতর্ক সৃষ্টি করতে চায়। আমি তাদের সাবধান করে দিচ্ছি। 

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যদি চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকলেই ভাই ভাই। এখানে আমরা সকল সাংবাদিকদের চিনি জানি। কোনো উস্কানিমূলক মিথ্যা তথ্য সরবরাহ করে সম্প্রীতি বিনষ্ট না হয় সেদিকে সকলকে সজাগ ও সতর্ক থাকার জন্য এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানাচ্ছি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ জুন) বাসায় ঢুকে  হত্যা করা হয় মা শাহিনুর বেগম (৪০) এবং তিন মেয়ে সাইমা আক্তার (২১), ইকরা বেগম (১৭) ও সিপা আক্তারকে (১০)। শাহিনুর বেগম ও ছোট মেয়ে শিফার হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর মারা যান সায়মা আক্তার। আর ইকরাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। 

এদিকে হামলার পর অন্তর মজুমদার ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। 

এএসসিতে জিপিএ-৫ পেয়েও কলেজ পেল না ২২০৫ শিক্ষার্থী
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আব্বাস-খোকার ‘রাজনৈতিক উত্তরসূরী’র অভাব বিএনপিতে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাবি সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টের নেতৃত্বে আরিফুল-মার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব বাজারে কমল তেলের দাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১২ অক্ট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9