নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে, আপনাদের খবর আছে: বিএনপি নেত্রী

২১ জুন ২০২৬, ০৫:৪০ PM , আপডেট: ২১ জুন ২০২৬, ০৫:৪০ PM
বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন

বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন © সংগৃহীত

‘আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে, আপনাদের খবর আছে’- মর্মে বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন কুষ্টিয়ার বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন। গত শনিবার (২০ জুন) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর ডাকবাংলোতে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিরোধীদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা কি বিরোধী দলে ছিলাম না? আমরা রাজনীতি করার স্পেস পাইনি। আর এখন আপনারা সুখে শান্তিতে বাচ্চা-কাচ্চা নিয়ে ঘরে ঘুমাচ্ছেন। এইটাই তো বেশি। আবার কিসের ভাগ চান, কিসের মাথায় উঠতে চান? একদম সোজা রাস্তায় হাঁটবেন, আরামে থাকেন, কোনো সমস্যা নাই। আপনারা আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে, আপনাদের খবর আছে। এটা মানা হবে না। আমি কোনোভাবেই টলারেট (সহ্য) করবো না।’

নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমার নেতাকর্মী বঞ্চিত হচ্ছে। আমার নেতাকর্মী নির্যাতিত হচ্ছে। এটা আমি টলারেট করব না। আপনাদের নির্যাতনের হুমকি দিচ্ছে যে প্রশাসন, যে প্রশাসন আপনাদের পাত্তা দিচ্ছে না, তাদের উদ্দেশে আমি বলতে চাই, কুমারখালী-খোকসাতে যদি থাকতে হয় তাহলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নাই।’

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘প্রশাসনকে আমরা বলবো না যে আপনি কারোর ফেভারে কাজ করেন। আপনি জনগণের সঙ্গে থাকবেন, জনগণের ভালোমন্দ চিন্তা করবেন। তাই বলে বিএনপিকে নির্যাতন করবেন, এটা আমি টলারেট করব না। আর আমি আপনাদের এটাও বলতে চাই, যদি প্রশাসন এই ধরনের কোনো ষড়যন্ত্র করে, এখানে আপনাদের নির্যাতিত করতে চায়, তাকে এখানে রাখা হবে না। আমি বাধ্য হবো তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে। আমার দায়িত্ব এটা।’

সরাসরি প্রশাসনকে উদ্দেশ্য করে এই সংসদ সদস্য বলেন, ‘আমার নেতাকর্মী ২০ বছর নির্যাতিত হয়েছে। আমার নেতাকর্মী বঞ্চিত হয়েছে। আপনারা তো সুখেই ছিলেন। কেন এখন সেই আবার পুনরাবৃত্তি? কিসের আওয়ামী লীগ? আওয়ামী লীগতো ব্যান (নিষিদ্ধ)। সেই আওয়ামী লীগকে কেন মাথায় তুলে আপনারা নাচবেন? এটা হতে দেব না।’

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলাল, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন এবং পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলমসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9