‘এই রাস্তা দিয়ে জামায়াতের সমাবেশে যাওয়া যাবে না’, হামলায় আহত ৬

২০ জুন ২০২৬, ০৮:৪০ PM
খুলনায় সমাবেশে যাওয়ার পথে হামলার শিকার জামায়াত নেতাকর্মীরা

খুলনায় সমাবেশে যাওয়ার পথে হামলার শিকার জামায়াত নেতাকর্মীরা © টিডিসি সম্পাদিত

খুলনায় অনুষ্ঠিত ১১ দলীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

আহতরা হলেন, চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ইস্রাফিল মোল্লা, জামায়াতকর্মী সাইফুল কাজী, ফেরদৌস শেখ, বাদশা চৌধুরী, সামাদ মোল্লা এবং ইজিবাইক চালক শহীদ শেখ। তাদের মধ্যে গুরুতর আহত সাইফুল কাজী ও ফেরদৌস শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহত ইস্রাফিল মোল্লা বলেন, শিবপুর এলাকা থেকে ১০টি ইজিবাইক যোগে সমাবেশে যাচ্ছিলেন জামায়াত নেতাকর্মীরা। পথে পারকুরশাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা ২০ থেকে ২২ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের উদ্দেশে বলে, ‘এই রাস্তা দিয়ে জামায়াতের কোনো সমাবেশে যাওয়া যাবে না’। হামলায় অন্তত ছয়জন আহত হন বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় সমাবেশে উদ্বেগ প্রকাশ করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবি করেন।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, হামলা ও আহত হওয়ার বিষয়টি আমার জানা নেই। এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগও দেয়নি।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬