স্থায়ী জামিন পেলেন জামায়াতের এমপি আমির হামজা 

১৪ জুন ২০২৬, ০৪:০৭ PM
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা © সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা। রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ পূর্বক স্থায়ী জামিনের আবেদন করলে আদালতের বিচারক তা মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার খুতবার আগের আলোচনায় মুফতি আমির হামজা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক ও ধর্মীয় মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরবর্তীতে গত ২ এপ্রিল ইকবাল হাসান মাহমুদ টুকুর সম্মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় সিরাজগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর কর্নেল।

মামলা দায়েরের পর আদালত সমন জারি করলেও নির্ধারিত তারিখে মুফতি আমির হামজা আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরপর তিনি উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন লাভ করেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আজ রোববার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিরাজগঞ্জ নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন জানালে আদালত তার জামিন মঞ্জুর করেন।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬