১৪০ কোটি শুধু নয় ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে: তথ্যমন্ত্রী

১৩ জুন ২০২৬, ০৪:২৯ PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন © টিডিসি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যারা ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলেন আর যারা বাইরে কথা বলেন তাদের ভাষা এক হলেও মনোজগতে পার্থক্য রয়েছে। এজন্য সীমান্তের ওপারে কিংবা কলকাতায় গিয়ে বাংঙালির সার্টিফিকেট নিতে হবে না। আমরা নৃতাত্তিকভাবে বাংলাদেশী। আমাদের ক্ষণজন্মা পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ একটি বিরাট অর্জন। আর যদি ১৪০ কোটি আর ২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে চান তাহলে সার্ক’র ২২০ কোটি মানুষকেও ঐক্যবদ্ধ করতে হবে। যারা এটা চাইবেনা আমরা এটাকে সন্দেহের চোখে দেখবো। আঞ্চলিকতার জন্য সার্ক এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এভাবেই আমরা এগোতে চাই।               

শনিবার (১৩ জুন)  দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

"দেশ পুনর্গঠনে জুলাই সনদ বাস্তবায়ন" শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘আমরা বাংলাদেশী‘ নামের একটি সংগঠন। সংগঠনটির মূল উদ্যোক্তা সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে ও তমিজ উদ্দিন টিটুর পরিচালনায় আরো বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপি নেতা রাশেদ খান ও মোমিনুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, যখন জাতি সংকটে ছিলো তখনই দেশকে ঐক্যবদ্ধ করতে শুরু করেন আমাদের নেতা তারেক রহমান। তিনি বলেছিলেন, "দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে"। তিনি আরো বলেছিলেন, "যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি ঘুরে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ"। এসব স্লোগান কিন্তু আমাদেরকে জুলাই আন্দোলনের শক্তি ও সাহস জুগিয়েছে। যার ফলশ্রুতিতে আমরা দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন আদায় করতে পেরেছি।

তিনি বলেন, অতীতের তুলনায় বর্তমান সংসদ জনগণের জন্য কাজ করছে। তবে আমাদের বন্ধুর পথে কে আমাদের প্রকৃত বন্ধু কিংবা দীর্ঘ মেয়াদী বা স্বল্প মেয়াদী বন্ধু সেটা বের করতে হবে। সেজন্যই আমরা বাংলাদেশী সংগঠনের সূচনা। আগামী ৫ আগস্ট বাংলাদেশের সর্বশেষ মহান বিজয় ও গণঅভ্যুত্থানের দিবস পালনের দিন "আমরা বাংলাদেশী" সংগঠনের যাত্রা শুরু হতে পারে। কে বন্ধু কে কার শত্রু বা সমর্থক সেদিকে গেলে আমাদের লক্ষ্যভ্রষ্ট হতে পারে।

প্রধান আলোচক হিসেবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, যারা অখণ্ড ভারত প্রতিষ্ঠার কথা বলছেন তারা কোন মিশন নিয়ে বাংলাদেশে এসেছেন সেটা ভাবতে হবে। তবে জাতীয় ঐক্যই হচ্ছে আমাদের প্রধান হাতিয়ার। দায়িত্বজ্ঞান ও আপত্তিকর মন্তব্য পরিহার করা উচিত। আমাদের মতো দেশের জন্য এরকম বাজেট খুব বড় বাজেট নয়। তবে সামর্থ্যের ঘাটতি রয়েছে। আকাশ কিংবা পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে বসে থাকলে চলবে না। সেখানে পৌঁছানোর কাজ করতে হবে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা বেঁচে থাকতে সামাজিক চুক্তির মতো বিষয়ে বলে গেছেন। জুলাই সনদেও তেমনই চর্চা হয়েছে। জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সবাইকে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসা উচিৎ।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পেছনে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিলো। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়েই চলছে। আমাদেরকে বিশাল জনগোষ্ঠীকে নিয়ে ঐক্য থাকতে হবে।

ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেন, জুলাই সনদ নিয়ে প্রধানমন্ত্রীসহ বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যেসব বিষয়ে সম্মত হয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে। তবে যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে সেগুলো বাদে। যদিও বিএনপি জনগণের ভোটে এখন সরকার গঠন করেছে তারা সেগুলো বাস্তবায়ন করতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা যুক্তিযুক্ত নয়। বিএনপি সংস্কার কিংবা জুলাই বিরোধী নয় বলে তিনি মন্তব্য করেন। আজকে যারা জুলাই যোদ্ধা তাদেরকে তারা কয়েক বছর ধরে তৈরি করেছেন বলে জানান। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এটি জনবান্ধব ও কল্যাণের বাজেট। বিএনপি সরকারের শুরুর বাজেট শুভ সূচনা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জুলাই সনদে গণভোটের বিষয়টি প্রথমে ছিলো না। তবে জাতীয় নির্বাচন যাতে বিঘ্নিত না হয় সেজন্য পরে একইদিনে গণভোটের বিষয়টি যুক্ত হয়েছে। পরবর্তীতে বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছে ৫ কোটি মানুষ হ্যাঁ ভোটে রায় দিয়েছে। আজকে সংসদে বিএনপির সংসদ সদস্য বেশি। তারা কিন্তু সংস্কার করতে পারে। অথচ বিএনপির অর্জনকে বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়গুলো সংসদে আলোচনা হওয়া দরকার। বর্তমান বাজেটে জনপ্রত্যাশা পূরণের চেষ্টা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শাহাদাত হোসেন সেলিম বলেন, অনেকে অপপ্রচার করছে যে, বিএনপি সংস্কারের পক্ষে নয় বা সংস্কার বিরোধিতা করছে অথবা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন রকমের নতুন চিন্তাভাবনা করছে। আসলে বিষয়টি তেমন নয়। বিএনপি জুলাই সনদের স্বাক্ষরিত অংশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। আমরা মনে হচ্ছে একটা ঐতিহাসিক ভুল করেছি। কেননা, আমরা যেই রক্তাক্ত গণঅভ্যুত্থান করেছি, রক্তাক্ত যেই বিপ্লব করেছি, ১৭ বছর অক্লান্ত পরিশ্রম করে যে সোপান তৈরি করেছি এই বিপ্লবের পরে সরকারের প্রধান হিসাবে আমরা সঠিক ব্যক্তিকে মনোনয়ন করতে পারিনি। তিনি তার সমস্ত সুবিধা আদায় করেছেন কিন্তু বিনিময়ে দেশকে একটা গভীর সংকটের মুখে ফেলে রেখে চলে গেছেন।

সংসদ সদস্য সেলিম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করতে চেয়েছেন, পাঁচ বছর থাকতে চেয়েছেন। অথচ তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়। তিনি চট্টগ্রাম বন্দরকে বিদেশীতে হাত তুলে দেওয়ার জন্য মরণপন চেষ্টা করেছেন। সবকিছুই একদিন প্রমাণিত হবে যে, সেদিন আমরা একটা ঐতিহাসিক ভুল করেছি।

তিনি আরও বলেন, জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব। এই জুলাই সনদকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমরা ধারণ করব। অপ্রচার করে লাভ নেই। সকল চক্রান্ত ষড়যন্ত্র ছিন্ন করে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ অত্যন্ত বুদ্ধিমত্তার ও ধৈর্যের সাথে ঐকমত্য কমিশনকে মোকাবিলা করে জাতিকে নির্বাচনী ট্রেনে বসিয়ে দিয়েছেন। অবশেষে গন্তব্যে পৌঁছেছে। রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ এই রাজনৈতিক সরকারের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, একটি চমৎকার বাজেট দিয়েছে। এত সুন্দর ও জনবান্ধব বাজেট অতীতে কখনো হয়নি। আজকে বিরোধী দল বিরোধিতার খাতিরে এই বাজেটে বিরোধিতা করছে। তারা যে, বেয়াদবী ও হুমকি দিয়ে কথা বলছে এটা রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত। তবে আমরা রাজনৈতিক শান্তিপূর্ণ সহাবস্থান চাই রাজনীতিকে আমরা সুন্দরভাবে বিকশিত করতে চাই।

সভাপতির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সবার আগে বাংলাদেশ বিশ্বাস থেকেই ‘আমরা বাংলদেশি সংগঠনের যাত্রা শুরু। যার মধ্যে নিহিত আছে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ। ভারতের আগ্রাসন ও মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা আমরা মানতে চাইনা। এটা নতুন বাংলাদেশ। এটা শেখ হাসিনার স্বামী-স্ত্রীর সম্পর্কের বাংলাদেশ না।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত। সেজন্য তো সনদে নোট অব ডিসেন্ট রয়েছে। আজকে যারা জনগণের ম্যান্ডেট পেয়ে সরকার গঠন করেছে তারাই তো জুলাই সনদ বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে সেভাবেই হুবহু বাস্তাবায়ন করবে।

বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাশ করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষ্য-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9