নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতারা © সংগৃহীত
আংশিক কমিটি ঘোষণার প্রায় দুই বছর পর সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি যখন শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত কর্মসূচি পালন করছিল তখন দলটির পদ বঞ্চিত নেতারা সংগঠনে অন্তর্ভুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন । এই কর্মসূচির মাধ্যমে সংগঠনের পদ বঞ্চিত নেতারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে সুদৃষ্টি কামনা করেন।
তারা অভিযোগ করেন, ঘোষিত কমিটিতে অনেক সুবিধাবাদী ও বিগত সময়ে দলের কোন কর্মসূচিতে অংশ না নিয়েও শুধু লবিংয়ের জোরে ‘নিজের লোক’ হিসেবে স্থান পেয়েছেন। মূলত যুবদলের কমিটি একটি পকেট কমিটি। যেখানে রাজপথে জীবনবাজি রাখা দলের প্রতি আনুগত্য রাখা প্রকৃত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তারা বলেন, আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি। পাশাপাশি অতি দ্রুত ভুল সংশোধন করে প্রকৃত ত্যাগীদের মূল্যায়নের দাবি করছি।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদ্য সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, রিয়ন তালুকদার, সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি হুমায়ূন কবির,সাবেক সহ সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জ্বল, সহ সভাপতি জাকির খান, অলি উদ্দিন সুমন দেওয়ান, সহ সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, হাফিজুর রহমান হাফিজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর উত্তর যুবদল , আবুল হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। মিজানুর রহমান সোহাগ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সহ সাধারণ সম্পাদক কাজী মেজবাউল আলম, খালেদ মাহমুদ মাসুদ, সহ সাংগঠনিক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,আনোয়ার জাহিদ, সহ সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। মুজাহিদুল ইসলাম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। গোলাম আযম সেকত, সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এডভোকেট আব্দুর রহিম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আমান উল্লাহ বিপুল, সহ ক্রীড়া সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,গোলাম ফারুক সহ,সাংগঠনিক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,ডা: বাছেদুর রহমান সোহেল, সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক, সম্পাদক যুবদল, আজিম পাটোয়ারী, সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। মেহেদী হাসান, সহ ত্রান ও পূর্নবাসন সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, শফিউল বাসার সজল, সাবেক সদস্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, মিরাজ আজিম, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সুলতান মাহমুদ তুষার, সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ছাত্রনেতা সবুর খান সাগর, এম কামরুল হাসান, , স্বপন কুমার মন্ডল,জলবায়ু বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। খন্দকার আমিনুল ইসলাম কাকন সাবেক ছাত্রনেতা জবি। মাজেদুল ইসলাম মাসুম সাবেক সহ ক্রিড়া সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আনিসুর রহমান সুমন, মো জহিরুল ইসলাম দিদার, মাসুদ সরকার, সাবেক সহ সাংগঠনিক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। নজরুল ইসলাম নাহিদ, সাবেক সহ সভাপতি ঢাবি ছাত্রদল। মহিবুল্লাহ জয়, সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। মো. ফরিদ হোসেন খান, সহ সভাপতি ঢাবি ছাত্রদল।, কবির আহমদ সাবেক ছাত্রনেতা ঢাবি , মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, মাহমুদ খান, সাবেক যুবনেতা, জসিম সিদ্দিকী শোভন, সাবেক ছাত্রনেতা, ঢাবি, আমির হোসেন বাদশা, সাবেক যুবনেতা, মো. ফজলুল হক নীরব, মো. নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জবি, এবাদুল হক পারভেজ, সাবেক ছাত্রনেতা জবি। সজিবুল ইসলাম সজীব, সাবেক ছাত্রনেতা জবি। খসরু আহমদ হিরন, সাঈদ মোহাম্মদ দুলাল হোসেন প্রমুখ।