প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সঙ্গে বাগবিতণ্ডা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদককে অব্যাহতি

৩০ মে ২০২৬, ০৭:০৮ PM , আপডেট: ৩০ মে ২০২৬, ০৭:০৯ PM
আব্দুর রহিম ভূইয়া

আব্দুর রহিম ভূইয়া © সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে শনিবার (৩০ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সদস্যদের সঙ্গে ছাত্রদলের এক নেতার বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযুক্ত ওই নেতার নাম আব্দুর রহিম ভূইয়া। তিনি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক পদে ছিলেন। আজ শনিবার (৩০ মে) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ২০২৫ সালের ১৫ জুন ছাত্রদলের এই নেতার সাংগঠনিক পদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছিল।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে উক্ত কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুঁইয়াসহ কয়েকজন নেতাকর্মী প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের উদ্দেশ করে উত্তেজিত আচরণ করছেন। এ সময় তাদের মধ্যে কয়েকজনকে অশালীন ভাষা ব্যবহার করতেও শোনা যায়। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী নিরাপত্তা টিমের গাড়ির দিকে তেড়ে যান, যা সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।

যদিও ছাত্রদল নেতা আব্দুর রহিম ভুঁইয়া এমন অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী জিয়া উদ্যান থেকে বের হওয়ার পথে নিরাপত্তা টিমের কেউ একজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। পরে উঠে তিনি দেখার চেষ্টা করেছেন বাইরের কেউ এমনটা করলো কি না। তবে তিনি কাউকে গালি দেননি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জিয়া উদ্যানের পাশের মূল সড়কে প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের গাড়ি চলে যাচ্ছে। পিজিআরের একটি গাড়ি পার হওয়ার পর টি-শার্ট ও ক্যাপ পরিহিত নিরাপত্তা টিমের সদস্যদের আরেকটি গাড়ি সামনের দিকে ছুটছে। কয়েকজন সদস্য তখনও গাড়িতে ওঠেননি। পাশ দিয়ে পাঞ্জাবি পরিহিত ছাত্রদল নেতা আব্দুর রহিমসহ বেশ কয়েকজন সামনের গাড়ির দিকে তেড়ে যাচ্ছেন। এ সময় তাদের মধ্য থেকে নিরাপত্তা টিমকে গালি দিতেও শোনা যায়।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের সঙ্গে কী ঘটেছিল জানতে চাইলে ছাত্রদল নেতা আব্দুর রহিম ভুঁইয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার পথে আমরা যখন সবাই একত্র হয়ে তাকে বিদায় দিচ্ছিলাম, তখন হঠাৎ নিরাপত্তা টিমের হয়তো কেউ একজন আমাকে গালি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে অন্যরা আমাকে তুলে দেয়। আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি। পরে দেখছিলাম, কে আমাকে গালি দিয়ে ফেলে দিল। কিন্তু কাউকে গালি দিইনি। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি।’

তিনি বলেন, ‘আমরা ছাত্রদল করি। ২০ বছর দলের জন্য মার খেয়েছি, গালি খেয়েছি। কিন্তু তাদের একটি ভুলে যদি আমার জীবনটাই শেষ হয়ে যায়, সেটা কি মেনে নেওয়া যায়?’

ট্যাগ: ছাত্রদল
নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9