দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

১০ মে ২০২৬, ০৩:২৩ PM
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির মুখপাত্র ও অন্তবর্তীকালীন সমরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দক্ষিণ কোরিয়ার Gwangju International Center -এর আমন্ত্রণে গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য World Human Rights Cities Forum 2026-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আজ রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা করবেন তিনি। সোমবার (১০) এক বিবৃতিতে তার সফরের বিষয়টি জানায় এনসিপি।

জানা গেছে, সফরকালে আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন আসিফ মাহমুদ। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন তিনি।

এছাড়াও, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন।

সফর শেষে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ
  • ২৮ নভেম্বর ২০২৬
৩ জেলার যেসব অঞ্চলে আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ২৮ নভেম্বর ২০২৬
উত্তরের জনপদ পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১…
  • ২৮ নভেম্বর ২০২৬
আর্জেন্টিনায় মেসির সঙ্গে খেলতে পারেন রোনালদোও, ভেন্যু নির্ধ…
  • ২৮ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে চলে যেতে বলে ওবায়দুল কাদের বললেন—‘আমি কখনও অ্…
  • ২৮ নভেম্বর ২০২৬
সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে পুলিশের হাতে ধরা
  • ২৮ নভেম্বর ২০২৬