চট্টগ্রামে এনসিপিতে যোগ দিচ্ছেন ৫০০ পরিচিত মুখ, মনজুর আলম কি থাকছেন?

০৭ মে ২০২৬, ০৮:৪৭ AM
সাবেক মেয়র মনজুর আলমের এনসিপিতে যোগদানের গুঞ্জন রয়েছে রাজনৈতিক মহলে

সাবেক মেয়র মনজুর আলমের এনসিপিতে যোগদানের গুঞ্জন রয়েছে রাজনৈতিক মহলে © টিডিসি সম্পাদিত

সারাদেশে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জুলাইয়ের মুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকরা। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান হলে যোগদান অনুষ্ঠানের আয়োজন করেছে দলটি।

এ অনুষ্ঠান ঘিরে সাবেক মেয়র মনজুর আলমকে নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা। বিএনপির সাবেক এ নেতা এনসিপিতে যোগদান করতে পারেন বলে কিছুদিন ধরে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। তবে তিনি বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। এনসিপিও বিষয়টি নিয়ে কিছু জানায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তত ৫ শতাধিক নাগরিক যোগ দিচ্ছেন এনসিপিতে। চট্টগ্রাম মহানগর এনসিপির উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় চিফ হুইপ ও দলের আহবায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

সাবেক মেয়র মনজুর আলমের এনসিপিতে যোগদান করবেন কিনা, তা জানা যায়নি। দলটির অভ্যন্তরীণ সূত্র বলছে, মনজুর আলমের এনসিপিতে যোগদানের বিষয়ে গুঞ্জন থাকলেও যোগদান অনুষ্ঠানে তিনি থাকবেন কি না, এখনও নিশ্চিত নয়। তবে দলের শীর্ষ নেতারা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

আরও পড়ুন: মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীন বললেন—‘কামব্যাক কমরেড’

এ প্রসঙ্গে মনজুর আলম গণমাধ্যমকে বলেছেন, ‘আমার বয়স হয়েছে, শরীরও ভালো যাচ্ছে না। তাই নতুন করে আর কোনো রাজনীতিতে জড়াতে চাই না।’ এনসিপির তরফে যোগাযোগ রাখা হচ্ছে বলে দাবি করা হলেও মনজুর আলম বলেন, ‘বিষয়টি সত্য নয়। দলটির কারও সঙ্গে আমার যোগাযোগ নেই। তাদের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি।’ এনসিপির যোগদান অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মনে হয় না।

সার্বিক বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এবং চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক মো. জোবাইরুল হাসান আরিফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চট্টগ্রামে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক মানুষ যোগদান করবেন।’ মনজুরুল আলমের যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দ্রুতই আপনারা জানতে পারবেন কারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9