‘মানসুরার সঙ্গে প্রথমবার দেখা হলো সংসদে, একসঙ্গে কাজ করার প্রত্যয়’

০৫ মে ২০২৬, ০৩:২৯ PM , আপডেট: ০৫ মে ২০২৬, ০৩:২৯ PM
মানসুরা আলম, নাহিদ ইসলাম ও ডা. মাহমুদা মিতু (বাম থেকে)

মানসুরা আলম, নাহিদ ইসলাম ও ডা. মাহমুদা মিতু (বাম থেকে) © টিডিসি

বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়া ছাত্রদল নেত্রী মানসুরা আলমকে শুভকামনা জানিয়ে দেশের বৃত্তর স্বার্থে একসাথে কাজ করার কথা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের আরেক সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। 

আজ মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এমনটায় জানিয়েছেন তিনি। 

পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি। ছবিতে, জাতীয় সংসদ ভবনে হাসিমুখে দেখা গেছে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, ডা. মাহমুদা মিতু ও মানসুরা আলমকে। 

পোস্টের ক্যাপশনে মাহমুদা মিতু লিখেছেন, মানসুরার সঙ্গে প্রথমবার দেখা হলো সংসদে। আশা করি, রাজনৈতিক জীবনে তার সঙ্গে বারবার দেখা হবে। আমারা ভিন্ন দলের হলেও বা মতের অমিল যাই থাকুক না কেন, দেশের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করব। মানসুরার জন্য রইল শুভকামনা।

সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬