বিশ্ববিদ্যালয়, প্রশাসনে মেধার বদলে রাজনৈতিক আনুগত্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে: নাহিদ

০৯ মে ২০২৬, ০৪:১৭ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, বিশ্ববিদ্যালয়, প্রশাসন ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ বাড়ছে এবং মেধা ও পেশাদারিত্বের বদলে রাজনৈতিক আনুগত্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা: করণীয় কী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের প্রশ্নে সরকার এবং বিএনপি স্পষ্ট অবস্থান নিচ্ছে না। সরকার একদিকে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, অন্যদিকে কবে, কীভাবে এবং কতদিনের মধ্যে তা বাস্তবায়ন হবে—সেই বিষয়ে কোনো পরিষ্কার রোডম্যাপ দিচ্ছে না। দেশে বর্তমানে একটি রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সরকারকেই দায়িত্ব নিতে হবে। তবে এনসিপি নিজেদের অবস্থান থেকে সংস্কার বাস্তবায়নের দাবিতে কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা অব্যাহত থাকবে। পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচিও চলবে। তবে সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের পথেও যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার না হওয়ায় জনগণ এখনো পরিবর্তনের সুফল পাচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি হয়নি, মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়ে গেছে। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে এখনো অবিশ্বাস ও অনিশ্চয়তা বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9