প্রদর্শনীতে আহমদ শফীর চিঠিতে নিষেধাজ্ঞা দিল জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ

০৫ মে ২০২৬, ০৬:১৮ PM
হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী

হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ প্রদর্শনীতে হেফাজতে ইসলামের ১৩ দফা ও সংগঠনটির সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফীর খোলা চিঠির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হক এমন অভিযোগ করেছেন।

জানা গেছে, জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে আজ মঙ্গলবার (৫ মে) দুদিনব্যাপী এই চিত্র প্রদর্শনী শুরু হয়। আগামীকাল প্রদর্শনী শেষ হবে।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ৩৮ মিনিটে ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এই প্রদর্শনীর দুটি গুরুত্বপূর্ণ দলিলের ওপর নিষেধাজ্ঞার অভিযোগ উত্থাপন করেন মাওলানা মামুনুল হক। তিনি লিখেছেন, ‘জাতীয় জাদুঘরে চলমান ‘শাপলার শহীদচিত্র’ প্রদর্শনীতে হেফাজতে ইসলামের ১৩ দফা এবং আল্লামা আহমদ শফীর খোলা চিঠি প্রদর্শন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। স্বাগত নতুন ফ্যাসিবাদ।’

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার ঘটনায় এই প্রদর্শনীর আয়োজন করেছে খেলাফত ছাত্র মজলিস। এ ছাড়া আগামী শুক্রবার (৮ মে) বিকেল ৩টায় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘শাপলার শহীদগাঁথা: ৫ মের গণহত্যা, স্মরণ ও মূল্যায়ন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে শাপলা স্মৃতি সংসদ।

সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬