শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহবান বিরোধীদলীয় নেতার

০৫ মে ২০২৬, ১০:৪৮ AM , আপডেট: ০৫ মে ২০২৬, ১০:৪৯ AM
জামায়াত আমির

জামায়াত আমির © সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনার একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়তের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, শাপলা চত্বরে সংঘটিত ঘটনাটি দেশের ইতিহাসে একটি বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। তার ভাষায়, সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর পরিচালিত অভিযান ছিল মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী একটি জঘন্য ঘটনা।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত উল্লেখ করে তিনি বলেন, সেই অধিকার দমন করতে শক্তি প্রয়োগ ও প্রাণহানি কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।

শেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আফগানিস্তানকে হারিয়ে চমকে দিল নেপাল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৯ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসিআই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, নারী আটক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাঠে কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্তরা: গোল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে হারিয়ে ফেসবুকে কুবি শিক্ষিকার আবেগঘন পোস্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬