নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে সংস্কার থেকে সরে এসেছে সরকার, অভিযোগ আখতারের

০৩ মে ২০২৬, ১২:৫০ PM , আপডেট: ০৩ মে ২০২৬, ০১:০৬ PM
এনসিপি সদস্য সচিব আখতার হোসেন

এনসিপি সদস্য সচিব আখতার হোসেন © টিডিসি ফটো

নিরঙ্কুশভাবে ক্ষমতা ভোগ করতে সরকার সংস্কার থেকে সরে এসেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, ক্ষমতায় আসার আগে সংস্কারের কথা বলা হলেও এখন সরকার সেই পথ থেকে সরে এসেছে। তারা নিরঙ্কুশভাবে ক্ষমতা ভোগ করতে চায়।

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে জাতীয় কনভেনশনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গণভোটে উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল ভোট পদ্ধতির পরিবর্তন, তত্ত্বাবধায়ক সরকারের নতুন কাঠামো এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগ ব্যবস্থা। এসব বিষয়ে আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও এখন তা থেকে সরে আসার প্রবণতা দেখা যাচ্ছে।

সংবিধান সংস্কারের প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, কেবল সংশোধনের মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব নয়। সংবিধানের মৌলিক কাঠামো অক্ষুণ্ণ রেখে প্রয়োজনীয় পরিবর্তন আনতে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন জরুরি। এই পরিষদ সংসদের মধ্যেই একটি আলাদা কাঠামো হিসেবে কাজ করতে পারে, যাতে টেকসই সংস্কার নিশ্চিত করা যায়।

অর্থনৈতিক খাতের দুরবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ব্যাংক খাতে যারা অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তাদের কাছেই আবার মালিকানা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করবে।

রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখনো ‘অথরিটি কালচার’ প্রাধান্য পাচ্ছে, যেখানে ক্ষমতায় থাকা পক্ষই সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। গণভোটে ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার পরিচালনা করা হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক। শক্তিশালী নির্বাহী ক্ষমতার পাশাপাশি কার্যকর ‘চেক অ্যান্ড ব্যালান্স’ না থাকলে রাষ্ট্র আবারও কর্তৃত্ববাদী পথে ফিরে যেতে পারে। এ কারণে তিনি স্বাধীন বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুন: সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

সমাজবিজ্ঞানী মির্জা হাসান বলেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতার ভারসাম্য বা ‘চেক অ্যান্ড ব্যালান্স’ কার্যকর না হওয়াই সংকটের মূল কারণ। জুলাই সনদ এই ঘাটতি পূরণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার একটি রূপরেখা দেয়। মানুষ গণভোটের মূল বার্তাটি বুঝেছে ক্ষমতার এককেন্দ্রিকতা কমানো এবং জবাবদিহি নিশ্চিত করা।

এনসিপি নেতা ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, সরকার ক্ষমতায় গিয়ে তা থেকে সরে এসেছে। সংসদের প্রথম অধিবেশনেই সরকার এমন কিছু আইন পাস করেছে, যা ক্ষমতাকে আরও কেন্দ্রীভূত করে, অথচ জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তাবিত বিভিন্ন কমিশন ও সংস্কারমূলক উদ্যোগ বাতিল করা হয়েছে। নির্বাচনের আগে যেসব সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখন তা বাস্তবায়নের বদলে উল্টো পথে হাঁটা হচ্ছে।

ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সৌদির প্রতিনিধ…
  • ০৩ জুলাই ২০২৬
রণক্ষেত্র থেকে ডিবির টর্চার সেল: ছাত্রদল নেতার জুলাই ডায়েরি
  • ০৩ জুলাই ২০২৬
৪ মাস পর খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence