ডিজেল, সার ও পরিবহন সংকটে কৃষক; খাদ্য ঘাটতির শঙ্কা জেডিপির

১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ PM
মানববন্ধনে জেডিপির নেতারা

মানববন্ধনে জেডিপির নেতারা © টিডিসি

ডিজেল, সার ও পরিবহন সংকটের কারণে দেশের কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। 

আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে জেডিপির নেতারা এসব কথা বলেন। 

পানি সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল, উৎপাদন বৃদ্ধির জন্য সার এবং কৃষিপণ্য বাজারজাত করতে পরিবহন সংকট—এই তিন সংকটের সম্মিলিত প্রভাবে কৃষি খাত চাপে পড়েছে বলে মনে করছেন দলটির নেতারা। তাঁদের আশঙ্কা, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন মৌসুমে দেশে ভয়াবহ খাদ্য উৎপাদন ঘাটতি দেখা দিতে পারে।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্য মূল্যে ডিজেল ও সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃষিপণ্য পরিবহনে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা জরুরি। অন্যথায় আসন্ন মৌসুমে উৎপাদন ব্যাহত হয়ে খাদ্য সংকটের ঝুঁকি আরও বাড়তে পারে।

মানববন্ধনে জেডিপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিম বলেন, জ্বালানি সংকটের কারণে সেচ কার্যক্রম ব্যহত হচ্ছে, যা সরাসরি কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে পরিবহন সমস্যার কারণে কৃষিপণ্য মাঠ থেকে বাজারে আনতেও জটিলতা তৈরি হচ্ছে। তিনি বলেন, “ডিজেল ও সার ন্যায্য মূল্যে নিরবচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিত না করলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং খাদ্য ঘাটতি তৈরি হতে পারে।”

দলের প্রধান সংগঠক মো. আহছান উল্লাহ বলেন, সরকারি অব্যবস্থাপনার কারণেই জ্বালানি ও কৃষি খাতে এই সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, “কৃষকদের জন্য ডিজেল ও সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং পরিবহন ব্যবস্থা সচল না করলে এর প্রভাব সরাসরি দেশের খাদ্য নিরাপত্তার ওপর পড়বে। এ অবস্থার দায়ভার সরকারকেই নিতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেডিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন রাহাত, যুগ্ম সদস্য সচিব আহমাদ আয়মান আন্দালিব, আব্দুল্লাহ আল মামুন, ইয়াসিন আরাফাত রাজ, কেন্দ্রীয় সদস্য সালমান শরীফ, স্মৃতি পাটোয়ারী, দেলোয়ার হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগ: জেডিপি
বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬