দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ

২১ মার্চ ২০২৬, ১১:০৮ PM
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর মাটি লুটের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২১ মার্চ) বিকালে দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর এলাকায় গোমতী নদীর মাটি লুটের বিরুদ্ধে আয়োজিত এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচিতে হঠাৎ উপস্থিত হয়ে তিনি এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, 'আপনারা আমার পাশে থাকলে আমি অবৈধ মাটি লুটেরাদের বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখব। গোমতী নদীর মাটি লুটের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা জনগণই আমার শক্তি এবং প্রেরণার উৎস। যতদিন বেঁচে থাকবো অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এবং লুটেরা চক্রের বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে।'

মানববন্ধন চলাকালে তিনি অবৈধ ইটভাটা বন্ধ এবং গোমতী নদীতে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি গোমতী নদীতে মাটিখেকো হিসেবে অভিযুক্ত লক্ষ্মীপুর এলাকার আজাদ মোল্লা, হেলাল, মিজান, নয়নসহ কয়েকজনের নাম প্রকাশ করেন।

তিনি বলেন, 'এই গোমতী নদী এলাকার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদী রক্ষা করা সবার দায়িত্ব।'

এ সময় হাসনাত আব্দুল্লাহ নিজেও ‘গোমতী বাঁচাও’, ‘মাটি খেকোদের না বলুন’, ‘সঠিক নদীশাসন নিশ্চিত করো’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদে অংশ নেন।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কয়েকটি প্রভাবশালী চক্র গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে।

ট্যাগ: এনসিপি
জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬