বিএনপির মিডিয়া সেল আরও শক্তিশালী করার সিদ্ধান্ত 

০৯ মার্চ ২০২৬, ০৩:১৫ AM
বৈঠক

বৈঠক © সংগৃহীত

দেশ গঠনে প্রধানমন্ত্রীর কার্যক্রম প্রচারণায় আরও সক্রিয় করবে বিএনপির মিডিয়া সেল। রবিবার (৮ মার্চ) রাতে গুলশানে মিডিয়া সেলের অফিসে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। বৈঠকে সরকারের কার্যক্রম কীভাবে প্রচার করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মিডিয়া সেলের সদস্যরা। 

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীরের পাভেলের সভাপতিত্বে বৈঠকে সেলের সদস্যসচিব পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ঢাবি শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খান, শাম্মী আখতার, শায়রুল কবির খান, ফয়সাল মাহমুদ ফয়েজী, মাহমুদা হাবীবা উপস্থিত ছিলেন। 

এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ডেমোক্রেসি ডায়াসের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুনও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬