টঙ্গীতে ১৮ মাস পর নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ PM
টঙ্গীতে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা

টঙ্গীতে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গীতে প্রায় ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা টানানো হয়েছে। তবে কে বা কারা এগুলো টানিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে টঙ্গী নতুন বাজার এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান (রাসেল) ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি–সংবলিত একটি ব্যানার টানানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নজরে এলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

এদিকে ব্যানারের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে জাহিদ আহসান লেখেন, 'টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগের দলীয় ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন।'

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা টঙ্গীতে আওয়ামী লীগের ওই কার্যালয়ে আগুন দেয়। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। আজ ভোরে হঠাৎ করে সেখানে ব্যানার টানানো দেখতে পান তারা। তবে কে বা কারা ব্যানারটি টানিয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, 'আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার টেনেছেন—এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে কার্যালয়ে একটি ব্যানার টানানো রয়েছে। কে বা কারা টানিয়েছে, তা জানা যায়নি। ভবনটি আগে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি পরিত্যক্ত।'

ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাজেদ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9