গাজীপুরে জাতীয় পতাকার বদলে বাহিনীর পতাকা উত্তোলন, সমালোচনার

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ PM
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ © টিডিসি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরে জাতীয় পতাকা উত্তোলন না করে বাহিনীর নিজস্ব পতাকা উত্তোলন করাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে দেশের সবচেয়ে বড় ফ্লাগ স্ট্যান্ড স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানসূচি অনুযায়ী, বেলা ১১টায় মহান শহীদ দিবস উপলক্ষে নতুন স্থাপিত ১২০ ফুট উচ্চতার ফ্লাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনের কথা ছিল। মহাপরিচালক ফ্লাগ স্ট্যান্ডের উদ্বোধন করলেও পরবর্তী সময়ে আনসার ও ভিডিপির ২৮ ফুট দৈর্ঘ্যের নিজস্ব পতাকা উত্তোলন করেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন না করায় ঘটনাটি নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রশ্ন ওঠে। একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে মহাপরিচালক স্থান ত্যাগ করেন। পরে সাধারণ আনসার সদস্যরা ওই ফ্লাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের মনোবল বাড়াতে দেশের সবচেয়ে বড় ফ্লাগ স্ট্যান্ড স্থাপন করে পতাকা উত্তোলন করা হয়েছে, যা দিনরাত থাকবে।

এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬