ঢাকার মেয়র প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের?

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ PM
ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদি ও তার সহকর্মী, সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদি ও তার সহকর্মী, সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের © সংগৃহীত

আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের প্রার্থিতার ইঙ্গিত পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এক ফেসবুক পোস্টে এমন ইঙ্গিত দিয়েছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫১ মিনিটে ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই পোস্ট দেন জুমা। সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেছেন, ‘আব্দুল্লাহ আল জাবের, ক্যান্ডিডেট, ঢাকা সাউথ।’

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

শিগগিরই আসছে মহানগর ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা
  • ২২ অক্টোবর ২০২৬
মহিলা দলের পদ ছাড়তে অব্যাহতি চেয়ে নেত্রীর আবেদন
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন মাউশি ডিজি
  • ২২ অক্টোবর ২০২৬
দিনে বিদ্যুৎ মেলে ৪ ঘণ্টা, ইউনিট ৪২ টাকা—আরও ১০ টাকা বাড়ান…
  • ২২ অক্টোবর ২০২৬
সকালে কিশমিশ ভেজানো পানির পাঁচ উপকারিতা
  • ২২ অক্টোবর ২০২৬
ফের বন্ধ সাজেক ভ্যালি, পর্যটকদের ফিরতে নির্দেশ
  • ২২ অক্টোবর ২০২৬